শাহবাগ ছাড়া আর কোথাও ব্লকেড নয়: হাসনাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৫, ০৮:২৫আপডেট : ১৯ মে ২০২৫, ১৪:৪৪

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনও। শুক্রবার (৯ মে) বিকাল থেকে এই কর্মসূচি শুরু হলে দেশের আরও বিভিন্ন স্থানে এমন ‘ব্লকেড’ কর্মসূচির খবর পাওয়া গেছে। তবে শাহবাগ ছাড়া অন্য কোথাও এমন ব্লকেড কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১০ মে) ভোরের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়ে এমন আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না।’

তবে দেশের জেলা শহরগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করার আহ্বান জানিয়েছেন তিনি। পোস্টে লিখেছেন, ‘জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।’

/ইউএস/
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?