আ.লীগের রাজনীতি নিষিদ্ধ না হলে দেশের সার্বভৌমত্ব সংকটে পড়ার আশঙ্কা নুরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৫, ১৫:৩২আপডেট : ১০ মে ২০২৫, ১৫:৩২

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হলে দেশের সার্বভৌমত্ব সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।’ তবে স্পশর্কাতর জায়গা হওয়ায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলন করা ‘দায়িত্বশীল আচরণ নয়’ বলেও মনে করেন তিনি।

শনিবার (১০ মে) দুপুরে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন ভিপি নুর।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের উদ্দেশে তিনি বলেন, ‘উপদেষ্টা পদে থাকতে এ বিষয়ে পদক্ষেপ নিলেন না কেন? মাহফুজ আলম বা আসিফ মাহমুদরাই বা কী করলেন।’

নুর বলেন, ‘অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধে কার্যকরী উদ্যোগ নিতে হবে। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে যমুনা ঘেরাও না করা হলেও পরবর্তী সময়ে এ ইস্যুতে কোনও ছাড় দেওয়া হবে না।’
 
‘দুর্বল উপদেষ্টা পরিষদ’ দিয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না উল্লেখ করে তিনি উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান।

অপরদিকে একই কর্মসূচিতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘বিভিন্ন দাবিতে অন্য বিক্ষোভকারীরা যমুনার সামনে গেলে পুলিশ লাঠিচার্জ করে। আর এনসিপির কর্মসূচিতে দেখা গেলো ভিন্ন চিত্র। সেখানে দাবদাহের কারণে তাদের ঠান্ডা পানি ছিটানো হয়েছে। পরবর্তী সময়ে শাহবাগে অবস্থানের সুযোগ করে দেওয়া হলো।‘

তিনি এ বিষয়টিকে সরকারের ‘দ্বিচারিতা’ বলে আখ্যায়িত করেন। অবশ্য জাতীয় ঐক্যের ভিত্তিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানান রাশেদ।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী