বিএনপিপন্থি উপদেষ্টাদের বের করে দেওয়ার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৫, ১৭:৫৭আপডেট : ২১ মে ২০২৫, ২০:২৫

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বিএনপিপন্থিদের বের করে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করায় অন্তর্বর্তী সরকারের আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

বুধবার (২১ মে) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় নির্বাচনের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর শাখা। বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে সমাবেশ শেষ হয় দুপুর ২টায়। বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহ অংশগ্রহণ করেন এনসিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুপুর দেড়টায় কেন্দ্রীয় নেতারা আসার পর সড়ক থেকে পুলিশ বেষ্টনী অতিক্রম করে ইসি ভবনের প্রধান ফটকে অবস্থান নেন তারা। এ সময় পুলিশের সঙ্গে মৃদু উত্তেজনা হলেও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নাসীর উদ্দীন বলেন, উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন, তাদের পদত্যাগ করাতে বাধ্য হবো। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সমালোচনা করে নাসীর উদ্দীন পাটোয়ারী বলেন, দেশের অর্থনীতি গুঁড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কাজ করছেন। আইন মন্ত্রণালয় ধ্বংসে কাজ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, জনগণ যেভাবে হাসিনাকে ছুড়ে ফেলেছে, এভাবে চলতে থাকলে আপনাদেরও ছুড়ে ফেলবে। নির্বাচন কমিশন বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে। ছাত্র-জনতার রক্তের ম্যানডেট নিয়ে তারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। ইসিকে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে।

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি