মান-অভিমান ভুলে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে দায়িত্ব পালনের আহ্বান মামুনুল হকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৫, ১৬:০৯আপডেট : ২৩ মে ২০২৫, ১৭:১৬

মান-অভিমান ভুলে দায়িত্ব পালন করতে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি। এরই মধ্যে ফ্যাসিস্টরা নানা রকম চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তাই জুলাইয়ের চেতনা শানিত করে সব অংশীজনকে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার (২৩ মে) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর শাখার বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা-জুলাই গণহত্যার বিচার, হেফাজত নেতাকর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মামুনুল হক বলেন, সংবিধান ও রাজনৈতিক সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তার আগে খুনি হাসিনা ও তার দোসরদের বিচার দৃশ্যমান করা প্রয়োজন। সব রাজনৈতিক দলের সঙ্গে বসে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে।

তিনি বলেন, ষড়যন্ত্র মোকাবিলায় মতভেদ ভুলে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন বিএনপি, জামায়াত, ছাত্র-জনতা এবং হেফাজতসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাইকে উদারতা ও দায়িত্বশীল আচরণের পরিচয় দিতে হবে। মব সৃষ্টি করে দাবি আদায়ের কালচার চলতে থাকলে দেশ গড়া সম্ভব হবে না।

তিনি বলেন, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ইসলাম নারীদের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। হেফাজতে ইসলাম নারীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সরকারকে আহ্বান জানায়। এতে সরকার ব্যর্থ হলে আমরা ঘরে ঘরে গিয়ে তাদের অধিকার আদায়ে কাজ করবো। নারী সংস্কার কমিশন থেকে বহুত্ববাদ মতবাদ বাদ দিতে হবে। নারী সংস্কার কমিশনের কুপ্রস্তাবে সরকার রাজি হবে না বলে আমাদের বিশ্বাস।

তিনি শাপলা গণহত্যার বিচারের কমিশন গঠনের দাবি জানান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আবু তাহের নদভী, মহিউদ্দিন রাব্বানী, আহমেদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা মুফতি ফখরুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী সম্পাদক মাওলানা মুফতি কামাল উদ্দিন, সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা ইয়াকুব ওসমানী, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, হেফাজত নেতা মুফতি নাসির উদ্দিন, পল্টন জোন সভাপতি মাওলানা সালাহ উদ্দিন, খিলগাঁও জোন সভাপতি মাওলানা সুলতান আহমদ জাফরী প্রমুখ।

/এমকে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে: মামুনুল হক
পাক সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যা ছিল আলোচনায়
জাপান গেলেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের তালিকায় নেই নেতানিয়াহু
জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের তালিকায় নেই নেতানিয়াহু
চার বছরের স্নাতকে ৬ বছর, সেশনজটে রাবির শিক্ষার্থীরা
চার বছরের স্নাতকে ৬ বছর, সেশনজটে রাবির শিক্ষার্থীরা
বাড়লো সোনার দাম, ভরি কত
বাড়লো সোনার দাম, ভরি কত
গ্রিনল্যান্ডে মার্কিন রাজত্ব: ডেনমার্কের সঙ্গে 'অনন্ত' চুক্তি ট্রাম্পের
গ্রিনল্যান্ডে মার্কিন রাজত্ব: ডেনমার্কের সঙ্গে 'অনন্ত' চুক্তি ট্রাম্পের
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ