আজহারুল ইসলামকে খালাস দেওয়ায় বাংলাদেশ ছাত্র মৈত্রীর নিন্দা ও প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ মে ২০২৫, ১৮:০৩আপডেট : ২৯ মে ২০২৫, ১৮:০৩

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘রাজাকার’ এটিএম আজহারুল ইসলামকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খালাস দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী। বৃহস্পতিবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

সংগঠনটির দফতর সম্পাদক মাহফুজ হাসানের সই করা বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান সেনাবাহিনীর স্থানীয় সহযোগী সংগঠন ছাত্রশিবির (তৎকালীন ছাত্রসংঘ) ও আল-বদর নেতা ছিলেন এটিএম আজহারুল ইসলাম। রংপুর অঞ্চলে গণহত্যা, নির্যাতন ও ধর্ষণের মতো ভয়াবহ অপরাধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী হিসেবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু আপিল বিভাগ তার খালাস গভীর হতাশা ও বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা সৃষ্টি করছে।

বাংলাদেশ ছাত্র মৈত্রী মনে করে যুদ্ধাপরাধীদের বিচার শুধু একটি রায় নয়, এটি ইতিহাসের দায় এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে রাষ্ট্রের জবাবদিহিতা, এই রায় শুধু শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়, বরং সামগ্রিকভাবে স্বাধীনতাযুদ্ধের চেতনার ওপর এক নির্মম আঘাত। এই রায় বিচার ব্যবস্থার ওপরে স্বাধীনতাবিরোধী শক্তির হস্তক্ষেপেরও নগ্ন বহিঃপ্রকাশ। 

বাংলাদেশ ছাত্র মৈত্রী অবিলম্বে এই খালাসের রায় বাতিল করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে