ব্যক্তির পরিবর্তন নয়, গণঅভ্যুত্থানের দাবি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২৫, ২২:৫০আপডেট : ৩১ মে ২০২৫, ২২:৫০

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, কোনও ব্যক্তির পরিবর্তন নয়, গণঅভ্যুত্থানে দাবি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। কারণ, এক ব্যক্তি আসবে, আরেক ব্যক্তি যাবে। ফ্যাসিবাদী ব্যবস্থা আগের মতোই থাকবে, আবারও রাজপথে রক্ত ঝরবে, মা-বাবারা আবারও তাদের সন্তানদেরকে হারাবেন— এমন বাংলাদেশ চাই না।

শনিবার (৩১ মে) সন্ধ্যায় গুলশানের সেলিব্রেটি কনভেনশন হলে এনসিপি’র ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ‘মৌলিক সংস্কার ও আগামীর রাজনীতি’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

নাসীর বলেন, ৫২’র ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও সর্বশেষ ’২৪-এর গণঅভ্যুত্থানে যারা আহত বা নিহত হয়েছেন, সবার সংগ্রামের প্রতি শ্রদ্ধা রেখেই আগামীর বাংলাদেশ পুনর্গঠন চাই। বর্তমান সংবিধান একটি ফ্যাসিবাদী সংবিধান। এ সংবিধান যতদিন থাকবে, বাংলাদেশে ততদিন ফ্যাসিবাদ থাকবে। এ সংবিধান পরিবর্তন করতে না পারলে, আমাদের ঘোষণা অনুযায়ী ফ্যাসিবাদের বিলোপ করতে পারবো না। সংবিধানকে নতুন করে বানানোর দায়িত্ব তরুণ প্রজন্মের কাঁধে।

তিনি বলেন, ২৪’র আন্দোলনে মানুষ মাঠে নেমে এসেছে, ৭১-এর পর আর বাংলাদেশে এমনটি ঘটেনি। এবারের অভ্যুত্থান তরুণদের নেতৃত্বেই ঘটেছে। তাই নতুন বাংলাদেশ তাদের নেতৃত্বেই গড়ে উঠবে।

আমরা প্রস্তাব দিয়েছিলাম, এক ব্যক্তি দলীয় প্রধান ও সরকার প্রধান হতে পারবেন না। এক ব্যক্তি বাংলাদেশের সব প্রতিষ্ঠানের ব্যক্তিদের নিয়োগ দিয়ে থাকেন— এ ধরনের গ্যাংস্টার কালচারের কারণে জনগণ তার মৌলিক অধিকার ও বাকস্বাধীনতা থেকে বঞ্চিত হয়। আগামীতে আমরা কোনও ব্যক্তি বা পরিবারের কাছে দায়বদ্ধ থাকতে চাই না, আমরা দায়বদ্ধ থাকতে চাই বাংলাদেশের মানুষের প্রতি।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম, সাংবাদিক রেজাউল করিম রনি, লেখক ও মানবাধিকার কর্মী মোস্তাঈন জহির, দ্যা ডিসেন্ট-এর সম্পাদক কদরুদ্দীন শিশির, ট্রাক লাগবে-এর ফাউন্ডার অ্যান্ড সিইও এনায়েত রশিদ, কাতারের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাসান মাহমুদ, অর্থনীতিবিদ জিয়া হাসান, বিডি জবস-এর সিইও ফাহিম মাশরুর, কবি ও লেখক এসএম রেজাউল করিম মনু, এনসিপি’র যুগ্ম-আহ্বায়ক সারোয়র তুষার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আরিফ আদিব, ডা. তাসনিম জারা।

/এমকে/এমএস/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে