বিএনপি-ই অন্তর্বর্তী সরকারের ‘কিংস পার্টি’: এনসিপির যুব উইংয়ের আহ্বায়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৫, ০১:৪০আপডেট : ০২ জুন ২০২৫, ০১:৫৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, ‘সব সমীক্ষা বিবেচনা করে নিঃসন্দেহে বলা যায়, বিএনপি-ই অন্তর্বর্তীকালীন সরকারের কিংস পার্টি। জিয়াউর রহমানের আমলেও বিএনপি যখন প্রতিষ্ঠিত হয়, তখন তারা রাষ্ট্রের সব কাঠামোতে এমন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি, যেমনটা তারা এখন করছে।’

রবিবার (১ জুন) রাতে নিজের ফেসবুক পেজে তারিকুল লেখেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গণ-অভ্যুত্থানের সরকার হলেও এটি এককভাবে নিরপেক্ষ নয়। বরং সব রাজনৈতিক শক্তির অংশীদারিত্বের সরকার। ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা সরকারে গিয়েছেন, তারা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সেখানে রয়েছেন। গণ-অভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে এই সরকারের বৈধতা রয়েছে।’

তিনি আরও লেখেন, ‘৫ আগস্টের পর বিএনপি জাতীয় সরকার গঠনে আপত্তি জানালে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ নেয়া হয়। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তালিকা নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। শুধু সরকার নয়, বিচার বিভাগ ও প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে বিএনপিসহ দলীয় লোকদের নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য রাজনৈতিক দলগুলোরও ভূমিকা ছিল।’

তারিকুল প্রশ্ন তোলেন, ‘গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা পরিষদে আছেন, তারা কি এনসিপির প্রতিনিধি? আর যারা বিএনপির মনোনয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তারা কি বিএনপির? উত্তর হলো, যেহেতু উপদেষ্টা পরিষদ ও প্রশাসনের শীর্ষ পদগুলো রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে গঠিত, তাই এ সরকার বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর যৌথ সরকার। তবে বাস্তবতা হলো, উপদেষ্টা পরিষদের দু’জন ছাত্র প্রতিনিধি ছাড়া সবাই বিএনপির প্রভাব মেনে নিয়েছে। এই দুই উপদেষ্টা বিএনপির স্বার্থের বিরুদ্ধে থাকায় বিএনপির জন্য তারা এখন গলার কাঁটা।’

তারিকুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিএনপি সারা দেশের প্রশাসনিক কাঠামোতে একক প্রভাব বিস্তার করতে চায়। এর ফল তাদের খুব শিগগিরই ভোগ করতে হবে।’

/এমকে/ইউএস/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী