এনসিপির ঢাকা মহানগর উত্তরের ১৩ সদস্যের সমন্বয় কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৫, ০৮:২৭আপডেট : ০২ জুন ২০২৫, ০৮:৩২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ১৩ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হাফেজ আকরাম হুসাইন। তিনি বর্তমানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন।

রবিবার (১ জুন) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমন্বয়কারীর দায়িত্ব পাওয়া আকরাম হুসাইন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সদস্য হিসেবে ছাত্র-জনতার অভ্যুত্থানে নীতিনির্ধারণী ভূমিকায় ছিলেন। ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তিনি। সে সময় কমিটিতে সভাপতি ছিলেন এনসিপির বর্তমান সদস্যসচিব আখতার হোসেন।

সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা আকরাম একজন কুরআনের হাফেজ। একটি আইটি ফার্মের প্রতিষ্ঠাতা এবং ‘সমাজচিন্তা’ নামে একটি পত্রিকার সম্পাদনা করেছেন তিনি। গত অক্টোবরে তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আয়োজিত লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগদান করেন।

কমিটিতে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে মোস্তাক আহমেদ শিশিরকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ১১ জন। তারা হলেন– এম এম শোয়াইব (মোহাম্মদপুর জোন), আব্দুল্লাহ আল মনসুর (মিরপুর জোন), মুনতাসির মাহমুদ (তেজগাঁও জোন), সৈয়দা নীলিমা দোলা, কাজী সাইফুল ইসলাম, সর্দার আমিরুল ইসলাম, মাশকুর রাতুল (উত্তরা জোন), মাইনুল ইসলাম (গুলশান জোন), ওমর ফারুক (রামপুরা জোন), খালেদা আক্তার ও নাদিয়া চৌধুরী।

/এমকে/আরকে/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি