বন্যায় গণতহবিলের হিসাব ত্রাণ মন্ত্রণালয়ের কাছে চাওয়ার পরামর্শ হাসনাতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৫, ২১:৫১আপডেট : ০৪ জুন ২০২৫, ২১:৫১

গত বছর বন্যার্তদের জন্য গণতহবিলে পাওয়া অনুদানের হিসাব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে চাইতে সাংবাদিকদের পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কারণ উদ্বৃত টাকা বিতরণ করতে তারা মন্ত্রণালয়ে দিয়ে দিয়েছেন।

বুধবার (৪ জুন) সন্ধ্যায় বাংলামোটরে এনসিপি'র অস্থায়ী কার্যালয়ে দলের আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, সে সময়ে আমরা প্রতিদিন যখন যা পেয়েছি তার আপডেট দিয়েছি। একটা সময় আমাদের পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব না হওয়ায় আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে বিতরণের জন্য দিয়েছি। বিতরণের পর ১৬ কোটি টাকার হিসাব অডিট কমিটির মাধ্যমে দেওয়া হয়েছে। এর মধ্যে দুই বা তিন লাখ টাকার হিসাব দিতে পারিনি। আপনার চাইলে মন্ত্রণালয় থেকে জানতে পারেন। আমরা সব সময় স্বচ্ছতা নিয়ে কাজ করছি।

তিনি অভিযোগ করে বলেন, এনসিপি প্রধানের বিষয়েও কিছু দিন আগে অপপ্রচার চালিয়েছে কয়েকটি গণমাধ্যম। যার কোনও ভিত্তি নেই। দলীয় কোনও নেতাকর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেন এই নেতা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী প্রমুখ।

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী