ইসরায়েলের আগ্রাসনের পেছনে যুক্তরাষ্ট্র: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৫, ১৮:১১আপডেট : ১৫ জুন ২০২৫, ১৮:১১

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘মার্কিন মদদেই ইরানে ইসরায়েলের বেপরোয়া সামরিক হামলা। ইসরায়েল আন্তর্জাতিক বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছে। ইরানে সামরিক হামলা ও গাজায় ধারাবাহিক গণহত্যা ইসরায়েলের চূড়ান্ত ঔদ্ধত্যমূলক অপরাধের বহিঃপ্রকাশ।’

রবিবার (১৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ‘ইসরায়েলকে আন্তর্জাতিক সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে। অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে বাধ্য করার ডাক দিতে হবে।’

সাইফুল হক বলেন, ‘ইসরায়েলের এই বেপরোয়া আগ্রাসী তৎপরতার পেছনে রয়েছে মার্কিন প্রশাসনের প্রত্যক্ষ মদদ। বস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মদদের কারণেই গোটা মধ্যপ্রাচ্যে ইসরায়েল আগ্রাসী সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছে। এর লক্ষ্য হচ্ছে আরব দুনিয়ার বিভক্তির সুযোগ নিয়ে মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ্য সামরিক শক্তি হিসাবে নিজেদের নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘এশিয়ার এই অঞ্চলে মার্কিনিদের প্রধান সামরিক আউটপোস্ট হিসাবে ইসরায়েলকে গড়ে তোলা হয়েছে।’

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
শাসক শ্রেণি শ্রমিকের ভোট চায়, অধিকার দিতে চায় না
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
কেমন সংসদ চাই
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি