জুলাই গণঅভ্যুত্থান কোনও দলের একক প্রচেষ্টায় হয়নি: এনসিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৫, ২১:৪৪আপডেট : ১৭ জুন ২০২৫, ২১:৫২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনও রাজনৈতিক দলের একক চেষ্টায় হয়নি। বরং সব পেশাজীবী ও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। যাদের আসলে কোনও প্রতিনিধি নেই। তাই জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে এসব অংশীজনদের উপেক্ষা করার কোনও সুযোগ নেই।

মঙ্গলবার (১৭ জুন) বিকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আদিব প্রশ্ন রেখে বলেন, জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে কোন পদ্ধতিতে সংলাপে আমন্ত্রণ জানাচ্ছে তা সুস্পষ্ট করতে হবে।

এনসিপি মনে করে, বেশিরভাগ দল দেশের শতভাগ মানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে না। বিগত দিনে এসব রাজনৈতিক দল যদি জনআকাঙ্ক্ষা পূরণ করতে পারতো, তাহলে গণঅভ্যুত্থানের আগে ৫৪ দল মিলে যে আন্দোলন করেছিল, সেটি ফলপ্রসূ হতো।

এনসিপি নেতা বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় নামসর্বস্ব দলগুলোকে কোনও একটি বড় দলের সুপারিশে ডাকা হচ্ছে কিনা, এ নিয়ে সন্দেহ রয়েছে। কারণ অনেক সময় শুধু একটি দলের বক্তব্যের প্রতি এসব দলের হ্যাঁ, অথবা না বোধক সমর্থন থাকে। সে দলের বিপরীতে কোনও মন্তব্য এলে তারা হট্টগোলের চেষ্টা করে।

আদিব জানান, এনসিপি সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিলের পক্ষে ছিল। তবে ঐকমত্যের স্বার্থে অর্থবিল ও আস্থা ভোট বাদে অন্য বিষয়ে দলের বিপক্ষে ভোট দেওয়ার বিষয়ে আমরা মতামত দিয়েছি।

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে