যারা ক্ষমতায় যেতে চান, তারা সংস্কার চান না: মঞ্জু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৫, ১৬:৫২আপডেট : ১৮ জুন ২০২৫, ১৬:৫২

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সভাপতি মজিবুর রহমান মঞ্জু বলেছেন, যারা ক্ষমতায় যেতে চান, তারা সংস্কার চান না। বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে গুরুত্বপূর্ণ পাঁচটি কমিশনের নিয়োগ তারা আগের মতো নির্বাহী বিভাগের হাতে রাখতে চান। আমরা মনে করি, এ পদ্ধতিতে নিয়োগের কারণে অনেক সময় দলীয় ও আঞ্চলিকতা কাজ করে। এতে সঠিক ব্যক্তি বাছাই করা হয় না।

বুধবার (১৮ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের সংলাপের মাঝে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মঞ্জু বলেন, বিদ্যমান প্রক্রিয়ায় নির্বাচন কমিশন, দুদক, পাবলিক সার্ভিস কমিশন ও মানবাধিকার কমিশনের নিযোগগুলো দলীয় দৃষ্টিভঙ্গিতে নিয়োগ  হয়। লাখো তরুণের রক্তের বিনিময়ে অর্জিত পটপরিবর্তনে এমনটি চললে তাদের স্বপ্ন বৃথা যাবে।

তিনি বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল এনসিসি গঠনে একমত। আমরাও এর পক্ষে। এটি দুই প্রক্রিয়ায় হতে পারে। সংসদ থাকলে একভাবে।আর সংসদের বাইরে অন্যভাবে। সেটিও আলোচনা সাপেক্ষ।

তবে এবি পার্টি এতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে চায় না। অবশ্য এতেও বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলে আমাদের আপত্তি নেই।

 

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
‘সংস্কার যেন কেবল স্লোগানে আটকে না থাকে’
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি