নির্বাচনের কৌশল নির্ধারণে তৃণমূলের মতামত নেবে গণঅধিকার পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৫, ১৮:২৪আপডেট : ২৬ জুন ২০২৫, ১৮:২৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তৃণমূলের মতামত নিয়ে দলের বিশেষ বর্ধিত সভা ডেকেছে গণঅধিকার পরিষদ। শুক্রবার (২৭ জুন) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে (আইডিইবি) এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, ‘চলমান পরিস্থিতিতে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকৌশল নির্ধারণে দল ও অঙ্গসংগঠনর নেতাদের নিয়ে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভা ডাকার মূল উদ্দেশ্য তৃণমূলের নেতৃবৃন্দের নির্বাচন নিয়ে কী ভাবনা রয়েছে, সেই বিষয়ে মতামত নেওয়া।’

‘তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে গণঅধিকার পরিষদ স্থানীয় ও জাতীয় নির্বাচনের বিষয়ে। একই সঙ্গে আলোচনা হবে— গণঅধিকার পরিষদ সামনে এককভাবে নির্বাচন করবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচন করবে।’

আবু হানিফ জানান, ইতোমধ্যে ৩০০ আসনে নির্বাচনের জন্য প্রস্ততি নিয়ে তৃণমূলে নির্দেশনা দেওয়া হয়েছে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
‘এনসিপি গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আলোচনায় থাকতে চায়’ 
আইনজীবী অধিকার পরিষদ: সুপ্রিম কোর্ট বার ইউনিটের নেতৃত্বে শোয়েব-খাদেমুল
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের