‘জুলাই গণঅভ্যুত্থানের’ বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৫, ১২:০২আপডেট : ২৯ জুন ২০২৫, ১২:০২

‘জুলাই গণঅভ্যুত্থানের’ এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। রবিবার (২৯ জুন) বেলা ১১টায় বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। 

মাসব্যাপী কর্মসূচিতে আগামী ১ জুলাই রংপুরে শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে ৩০ জুলাই সারা দেশে পদযাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এই সময়ে শহিদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন ও তাদের খোঁজ খবর নেবেন। এরপর ঢাকায় ফিরবেন তারা।

শহিদ আবু সাঈদের শাহাদাৎ দিবস ১৬ জুলাইকে ‘বৈষম্যবিরোধী শহিদ দিবস’ হিসেবে পালন করবে এনসিপি। এতে আবু সাঈদসহ অন্যান্য শহিদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল করা হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।

এছাড়া ৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার দিবস’ পালনের ঘোষণা দিয়েছে দলটি। নাহিদ ইসলাম বলেন, ‘যেহেতু সরকার প্রতিশ্রুতি পালন করতে পারেনি। তাই ৩ আগস্ট কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে।’

স্বৈরাচারের মুক্তির দিনে ৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তি দিবস উদযাপন। সেদিন সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে।

মাসব্যাপী এ কর্মসূচির আহ্বায়ক এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ও সদস্য সচিব হিসেবে রয়েছেন যুগ্ম আহবায়ক অনিক রাজ।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি