নতুন বন্দোবস্তের রাজনৈতিক দলের হাত ধরেই হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ: আখতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৫, ০১:৫৬আপডেট : ০১ জুলাই ২০২৫, ০১:৫৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নতুন বন্দোবস্তের রাজনৈতিক দলের হাত ধরেই বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। জুলাই হচ্ছে আমাদের দ্রোহ ও বিজয়ের মাস।

মঙ্গলবার জুলাইয়ের প্রথম প্রহরে এনসিপির ঢাকা মহানগর উত্তরের আয়োজনে ডকুমেন্টারি প্রদর্শন ও ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আকরাম হুসেইনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরসহ অন্যান্য নেতারা।

অনুষ্ঠানে বিগত জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর যে ধরনের নারকীয় হামলা চালানো হয়েছে তার সচিত্র প্রতিবেদন তুলে ধরা হয়। এ সময় নেতাকর্মী ও পথচারীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

আখতার আরও বলেন, গত বছর জুলাইয়ে এ দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে ধর্মীয়, জাত-পাত, বয়সের ফারাক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভেদাভেদ ভুলে রাজপথে জীবন বিলিয়ে দিয়েছিলেন। হাজার হাজার মানুষের জীবনদান ও আহত হওয়ার মধ্য দিয়ে আমরা যে, বিজয় প্রবাহ অর্জন করেছি, সে বিজয়ের আজ সূচনার দিন শুরু হলো। আমরা আশা করি জুলাইয়ের পক্ষের সব শক্তি জুলাই নিয়ে নিজস্ব কর্মসূচি ঘোষণা করবে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, মানুষ যখন জীবন বাজি রেখে রাজপথে নেমে আসে, তখন পৃথিবীর কোনও স্বৈরাচার ও ফ্যাসিস্ট টিকতে পারেনি।

তিনি দুই বার সময় নিয়েও জুলাই ঘোষণাপত্র না দিতে পারায় সরকারের সমালোচনা করেন এবং জুলাইয়ের মধ্যে দেওয়ার আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হানান মাসউদ বলেন, প্রতিটি মানুষের ঘরে ঘরে যেতে হবে। এভাবেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ। তিনি জুলাই নিয়ে ব্যতিক্রমী আয়োজন করায় দলের ঢাকা মহানগর উত্তর শাখাকে ধন্যবাদ জানান।

/এমকে/এমএস/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি