জুলাই শহীদদের প্রতি জোনায়েদ সাকির শ্রদ্ধা নিবেদন

ঢাবি প্রতিনিধি 
০১ জুলাই ২০২৫, ১২:৫৭আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৩:১৭

জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণসংহতি আন্দোলন ও তাদের যুব ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।  

মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় নেতাকর্মীদের জুলাই শহীদদের স্মরণে নানা স্লোগান দিতে দেখা যায়।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, ১৯৭১ সালের পর এদেশে ছাত্র-জনতার সবচেয়ে বড় আন্দোলন জুলাই গণঅভ্যুত্থান।

পরাজিত ফ্যাসিস্টটা বসে নেই উল্লেখ করে তিনি বলেন, এই গণঅভ্যুত্থান ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে তারা। তাদের সব অপতৎপরতা রুখে দিয়ে গণঅভ্যুত্থান সফল করতে হবে।

জোনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগ গুপ্ত সন্ত্রাস চালানোর চেষ্টা করছে। অপরাধীদের আইনের আওতায় আনতে হবে, এক্ষেত্রে মব সৃষ্টির কোনও সুযোগ নেই। মবের সুযোগ নিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।

তিনি আরও বলেন, সংস্কার করে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। গণহত্যার বিচার করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। দেশ গঠনে একাত্তর, জুলাইসহ সব আত্মত্যাগকারীদের স্মরণে রাখতে হবে।

/আরআইজে/
সম্পর্কিত
মার্কিন দূতাবাসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক, আলোচনা কী নিয়ে
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী