বাণিজ্যের নামে গোপন চুক্তি জুলাইয়ের চেতনাবিরোধী: বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ জুলাই ২০২৫, ২০:০৯আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২০:০৯

‘জুলাই গণঅভ্যুত্থান আগামী দিনে দেশের স্বার্থবিরোধী, জনবিরোধী যে কোন শাসকের বিরুদ্ধে আন্দোলনের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া একতরফা শর্তাবলির মাধ্যমে যে কোনও গোপন চুক্তি স্পষ্টতই জুলাইয়ের চেতনাবিরোধী’ বলে মনে করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।

দলটির দুই শীর্ষনেতা বলেন, ‘বাণিজ্যের নামে কোনও গোপন চুক্তি দেশবাসী মানবে না, মানতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন রাজনীতির পথে এ ধরনের গোপন চুক্তি বাঁধা হয়ে দাঁড়াবে। 

তারা বলেন, ‘এ ধরনের যে কোনও চুক্তি সম্পাদন থেকে অন্তর্বর্তী সরকারকে বিরত থাকতে হবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক আগ্রাসন ও দেশের অর্থনৈতিক রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন। 

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর যে সব চুক্তি হবে, তা প্রকাশ করা যাবে না’ বাণিজ্য উপদেষ্টার এমন বক্তব্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেন তারা।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
গণঅভ্যুত্থান, ক্ষমতার রূপান্তর এবং বন্ধুত্বের রাজনৈতিক ব্যবচ্ছেদ
তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ