গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ঢাবি প্রতিনিধি
১৬ জুলাই ২০২৫, ২৩:০৫আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২৩:০৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও বিচার এবং অবিলম্বে জুলাই ঘোষণাপত্রের দেওয়ার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

বুধবার (১৬ জুলাই) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম ঘোষণা করে কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, ‘গোপালগঞ্জে যা শুরু হয়েছে সেখানে স্বৈরাচারী শেখ হাসিনা এবং দিল্লি এদের চক্রান্তে একটি প্রক্সি স্টেট কায়েম করেছে। সেখানকার সার্বভৌমত্ব নিয়ন্ত্রণ করছে স্বৈরাচারী হাসিনা এবং দিল্লির মসনদে বসে থাকা ওই লুটেরারা, যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সবসময় ছিনিয়ে নিতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই প্রক্সি স্টেট খেলা আমরা হতে দিবো না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের আমরা কাঠগড়ার বাইরে তে চাই না। আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এই আলটিমেটামের মধ্য দিয়ে আমাদের যে চলমান ব্লকেড কর্মসূচি, তা তুলে নিচ্ছি এবং অভিযান পরিচালনার ওপর আমরা কঠোর নজরদারি রাখবো। যদি যৌথ বাহিনী ব্যর্থ হয় তাহলে জুলাইয়ের ছাত্র-জনতা এক বছর পর আবারও জুলাই মাঠে নেমে কঠোর থেকে কঠোর কর্মসূচি পালন করবে এবং সারা দেশ জুলাইয়ের মত আবারও অচল করে দেওয়া হবে।’

এসময় রিফাত রশিদ তিন দফা দাবি উপস্থাপন করেন

১। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।

২। গোটা পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে ও সংস্কার করতে হবে।

৩। গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের জন্য ২৪ ঘণ্টার মধ্যে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে।

/এমকেএইচ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী