বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা উপদেষ্টা দায়িত্বশীল আচরণ করতে পারেননি: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২৫, ২৩:২৫আপডেট : ২২ জুলাই ২০২৫, ২৩:২৬

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় সরকার দায়িত্বশীল আচরণ করলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বিশেষ করে শিক্ষা উপদেষ্টা দায়িত্বশীল আচরণ করতে পারেননি।’ তবে এ নিয়ে যেন কোনও পক্ষ সুযোগ নিতে না পারে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ‘মরদেহ গুম’ ইস্যুতে সরকারের সঠিক বক্তব্য আসা উচিত ছিল বলেও মনে করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এ নিয়ে  নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। যেখানে শুধু সরকারের প্রতিনিধিরা থাকবেন না, স্কুল কমিটির লোকজনও থাকবেন।’

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা প্রমুখ।

/ইউএস/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি