যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি উন্মোচনসহ ২ দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
২৬ জুলাই ২০২৫, ২১:৪৪আপডেট : ২৬ জুলাই ২০২৫, ২১:৪৪

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করা সব ধরনের সামরিক ও বেসামরিক চুক্তি উন্মুক্ত করা এবং  ‘স্টেট সিক্রেটস অ্যাক্ট’ এ দায়ের করা মামলা প্রত্যাহার করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সচিব মুকিতুল হাসানকে স্বপদে পুনর্বহাল করার দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। 

শনিবার (২৬ জুলাই) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল শুরু হয়ে ভিসি চত্বর, মধুর ক্যান্টিন ঘুরে রাজু ভাস্কর্যে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি তামজিদ হায়দার চঞ্চল বলেন, এই দেশে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বহু সংগ্রামের ইতিহাস আছে। মতিউল ও কাদেরের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আমরা আগামীতেও রাজপথে থাকবো।

ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু বলেন, ঔপনিবেশিক ‘স্টেট সিক্রেটস অ্যাক্ট’ এর মাধ্যমে মুকিতুল হাসানকে বরখাস্ত করা বেআইনি। তিনি কোনও অপরাধ করেননি, বরং দেশপ্রেম দেখিয়েছেন। এই সরকার যদি চুক্তি বাতিল না করে, তাহলে আমরা হরতাল-অবরোধসহ বৃহত্তর কর্মসূচিতে যাবো।

ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের আহ্বায়ক আসিফ জামান বলেন, বিগত সময়ে ভারতের সঙ্গে যেমন অসম চুক্তি হয়েছিল, এখন অন্তর্বর্তী সরকারও ওয়াশিংটনের সঙ্গে একই রকম গোপন সমঝোতা করছে। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার ফল ভালো হয় না।

/এমকেএইচ/
সম্পর্কিত
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
সর্বশেষ খবর
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা