প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ইসির প্রতি এনসিপির আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৫, ২০:০৬আপডেট : ৩০ জুলাই ২০২৫, ২০:০৬

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। এসময় তারা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে নির্বাচন কমিশনকে সুপারিশ জানিয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসি’র সঙ্গে বৈঠক করে এনসিপি। পরে দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ আলোচনার বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

খালেদ সাইফুল্লাহ বলেন, ভোটাধিকার নিয়ে আমাদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যোগাযোগ করছেন। প্রবাসীরা উষ্মা প্রকাশ করছেন তাদের ভোটাধিকারের নিশ্চয়তা নিয়ে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে কিন্তু নির্বাচন কমিশন থেকে কোনও আপডেট মিলছে না। কিছু রাজনৈতিক দলের কিছু নেতা বলেছেন, যারা প্রবাসে আছে তারা ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় আছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যেন এক সপ্তাহ অন্তর অন্তর অনলাইন ব্রিফিং করেন। যে অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে প্রবাসীরা আপডেট জানতে পারবেন। আমাদের যারা প্রবাসী ভাই-বোনেরা আছেন, যারা ভোট দিতে চায়— তারা আপডেট পান না।  আমাদের যে প্রবাসী ভোটাররা আছেন তাদের মধ্যে অনেকের এনআইডি নাই। তারা ভোটার হিসেবে নিবন্ধিত না।  তাদের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন বলছে ১৪টা দেশে নিবন্ধন শুরু হচ্ছে। কিন্তু যেই দেশগুলোতে নিবন্ধন শুরু হয়েছে বলা হচ্ছে, সেই দেশেই আমাদের অনেকে জানাচ্ছেন যে তারা জানেন না কীভাবে এটা করবেন। এজন্য আমরা নির্বাচন কমিশনের কাছে এসে বলেছি যে তারা যেন সুনির্দিষ্ট একটা রোডম্যাপ আমাদেরকে জানান। যাতে করে প্রবাসীরা ভোটাধিকার নিশ্চিত করতে পারেন।

এসময় নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে এনসিপির নেতা বলেন, আমরা প্রতীক হিসেবে শাপলা চেয়েছি— এটার আমাদের লিগ্যাল আর্গুমেন্ট। আমরা মনে করি, এটা আমরা পাওয়ার যোগ্য। আমাদের রেজিস্ট্রেশনের জন্য যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আমরা এখানে দিয়েছি যা ৪৩ হাজার পাতা। তবে কিছু জায়গায় ছোট ছোট টেকনিক্যাল কিছু বিষয় ওনারা উল্লেখ করেছেন যেই জায়গাগুলো আমরা ঠিক করে তাদের কাছে আবার জমা দেবো। আমাদের ডেডলাইন ৩ আগস্ট। তার আগেই আমরা এটা জমা দেবো।

এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের গ্লোবাল কো-অর্ডিনেটর তারিক আদনান মুন।

/এএজে/এমএস/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি