‘বাংলার ইয়াজিদ’ শেখ হাসিনাকে বিচারের আওতায় আনবোই: সামান্তা শারমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৫, ১৮:৩৯আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৮:৪৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ‘বাংলার ইয়াজিদ’ শেখ হাসিনাকে বিচারের আওতায় আনবোই। তার বিচার নিশ্চিত না করে আমরা থামবো না।

রবিবার (৩ আগস্ট) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের গণজমায়েতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামান্তা বলেন, ‘শহীদ পরিবারের সঙ্গে সম্পর্ক ও আহতদের পরামর্শে চলছে এনসিপি। শহীদদের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা এগিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান হয়েছিল মানুষের কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার আদায়ের জন্য। আমরা চাই বাংলাদেশে সর্বজনীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। আওয়ামী লীগ বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতিকে ধ্বংস করেছে। বিদেশি সংস্কৃতি টেনে এনেছে। যে সংস্কৃতিতে আমাদের দেশের মাইজদী, আব্দুল করিম বা আব্দুল আলিমের কথা নেই। আগামীতে আমরা দেশি সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে চাই।’

সামান্তা শারমিন বলেন, ‘দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের অধিকার নিশ্চিত করতে চাই। যেখানে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কথা উচ্চকিত করতে চাই।’

সামান্তা বলেন, ‘৬৪ জেলা সফরে গিয়ে মানুষের আকাঙ্ক্ষার কথা জেনেছি। আমাদের শরীরে এখনও পর্যন্ত প্রান্তিক মানুষের ভালোবাসার ছোঁয়া রয়েছে। আশা করি একটি নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করতে পারবো।’

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের