উপদেষ্টা পরিষদ গঠন করলো এনসিপি, শিগগিরই তালিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৫, ২২:২৭ আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ২২:২৭

অর্ধশত সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। ইতোমধ্যে সম্ভাব্য সদস্যদের নামের তালিকা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই তা প্রকাশ করা হবে।

শিক্ষক, চিকিৎসক, অর্থনীতিবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশাজীবীর সমন্বয়ে গঠিত এ পরিষদ দলের পরামর্শক হিসেবে কাজ করবে। তবে নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিতে পারবেন না এর সদস্যরা। থাকবে না কার্যনির্বাহী ক্ষমতা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দলীয় সূত্র জানায়, এক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এ পরিষদে বিতর্কিত নন এমন ক্লিন ইমেজের লোকজনকে রাখা হয়েছে।

এর আগে গত ১৬ মে উপদেষ্টা পরিষদ গঠনের জন্য একটি সার্চ কমিটি গঠন করে দলটি। এর প্রধান সমন্বয়কারী দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং  সদস্য ডা. তাজনূভা জাবীন, সুলতান মোহাম্মদ জাকারিয়া, ড. আতিক মুজাহিদ, খালেদ সাইফুল্লাহ, অর্পিতা শ্যামা দেব, মীর আরশাদুল হক, আলাউদ্দীন মোহাম্মদ, মোশফিকুর রহমান জোহান, মীর আরশাদুল হক, খান মুহাম্মদ মুরসালীন, মাওলানা সানাউল্লাহ খান ও দিলশানা পারুল।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন বাংলা ট্রিবিউনকে জানান, প্রায় অর্ধশত সদস্যের উপদেষ্টা পরিষদের সদস্যের মধ্যে ২০-২৫ জনের নাম অনেকটাই চূড়ান্ত।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
এনসিপির সেই সিনিয়র যুগ্ম আহ্বায়ককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
সর্বশেষ খবর
রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোই একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোই একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী
জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ দিলেন তারেক রহমান
জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ দিলেন তারেক রহমান
জাতিসংঘে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী
জাতিসংঘে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন