শেখ মুজিবুর রহমান জাতির জনক নন: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৫, ১৮:১৯আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১৯:৫৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। স্বাধীনতা অর্জনে তার অবদান ও ত্যাগের কথা আমরা স্বীকার করি। কিন্তু আমরা তার শাসনামলে সংঘটিত জাতীয় বিপর্যয়ের ঘটনাগুলোও স্মরণ করছি।

শুক্রবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ইংরেজিতে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম লেখেন, শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। তার নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি করদ রাজ্যে পরিণত হয়েছিল। ১৯৭২ সালে গণবিরোধী সংবিধান চাপিয়ে দিয়ে প্রতিষ্ঠা করা হয় লুটপাট, রাজনৈতিক হত্যাকাণ্ড ও একদলীয় বাকশাল স্বৈরশাসনের ভিত।

তিনি আরও লেখেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির অন্তরালে রয়েছে মুজিব পূজা ও মুক্তিযুদ্ধ পূজা। এটা গণতন্ত্রের ছদ্মবেশে আধুনিক জমিদারি কায়েম ছাড়া অন্য কিছু ছিল নয়। অথচ মুক্তিযুদ্ধ ছিল সব মানুষের সংগ্রাম। বিগত কয়েক দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে তার পৈতৃক সম্পত্তি, জবাবদিহিহীন শাসন এবং মুজিবের নাম ব্যবহার করে দুর্নীতি ও দমন-পীড়নকে বৈধতা দিয়েছে।

এনসিপি আহ্বায়ক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান এই জমিদারিকে ধ্বংস করে দিয়েছে। কোনও ব্যক্তি, পরিবার ও নাগরিকদের অধিকার কেড়ে নিতে বা বাংলাদেশের ওপর ফ্যাসিবাদ চেপে বসতে পারে, এমন কোনও মতাদর্শকে আর মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, 'জাতির পিতা' উপাধি কোনও ইতিহাস নয়—এটি আওয়ামী লীগের তৈরি এক ফ্যাসিবাদী হাতিয়ার। বাংলাদেশ সকল নাগরিকের সমান অধিকারভিত্তিক রাষ্ট্র; এর জন্ম বা ভবিষ্যৎ কোনও এক ব্যক্তির একচেটিয়া সম্পত্তি নয়।

তিনি আরও বলেন, মুজিববাদ হলো শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের নামে পরিচালিত এক ফ্যাসিবাদী মতাদর্শ। আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদী মতাদর্শের বিরুদ্ধে। মুজিববাদ ফ্যাসিবাদ ও বিভাজনের একটি আদর্শ। এর মানে হলো গুম, হত্যা, ধর্ষণসহ মানবাধিকার লঙ্ঘন। এর মানে হলো রাষ্ট্রের সম্পদ লুটপাট ও বিদেশে পাচার। এর মানে ইসলামবিদ্বেষ, সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘুদের জমি দখল। এর মানে হলো জাতীয় সার্বভৌমত্ব বিদেশি শক্তির কাছে বিক্রি করে দেওয়া। ষোলো বছর ধরে মুজিবকে রাজনৈতিকভাবে জীবিত রাখা হয়েছে একটি অস্ত্র হিসেবে, আর তাঁর ভাস্কর্যের আড়ালে বিকশিত  হয়েছে অপহরণ, হত্যা, লুণ্ঠন ও গণহত্যার মতো ঘটনা।

নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ একটি জীবন্ত আপদ। এটিকে পরাজিত করতে হবে রাজনৈতিক, মতাদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধের মাধ্যমে। আমাদের সংগ্রাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার; যেখানে দল, গোষ্ঠী ও কোনও নেতা জনগণের ঊর্ধ্বে থাকবে না। বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়—এটি জনগণের প্রজাতন্ত্র।

/এমকে/এমএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি