ডাকসু নির্বাচন: যারা থাকছেন ছাত্র অধিকার পরিষদের প্যানেলে

ঢাবি প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৫, ১৫:১০ আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৫:১০

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম নেওয়ার শেষ দিনে ফরম সংগ্রহ করেছে ছাত্র অধিকার পরিষদের প্যানেল।

সোমবার (১৮ আগস্ট) ফরম সংগ্রহ শেষে সংবাদ সম্মেলনে তাদের ১৬ সদস্যের প্যানেল ঘোষণা করেন প্যানলের সমন্বয়কারী ছানাউল্লাহ হক।

ছাত্র অধিকার প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন সাবিনা ইয়াসমিন। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন সংগঠনটির ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম।

এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সাকিব খান, সমাজসেবা সম্পাদক পদে আরিফুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে রাকিব হোসেন গাজী, মানবাধিকার ও আইন সম্পাদক পদে ইসতিয়াক আহমেদ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক রজব খান শাওনসহ ছয়টি সদস্যপদ মিলিয়ে মোট ১৬ সদস্য বিশিষ্ট প্যানেল দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। তাদের প্যানেলের নাম ‘ডাকসু ফর চেঞ্জ ভোট ফর চেঞ্জ’।

/আরকে/
সম্পর্কিত
ছাত্র অধিকারের নেতার ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
জাপার নিবন্ধন বাতিলের দাবিতে ইসিতে স্মারকলিপি
ডাকসু: নীলক্ষেতে ব্যালট ছাপা নিয়ে যে ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা