জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন হতে হবে: সমমনা ইসলামি দল

বাংলা ট্রিবিউন রিপের্ট
২৭ আগস্ট ২০২৫, ১৪:৪৪আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৪:৪৫

সমমনা ইসলামি দলগুলো জানিয়েছে, জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা জানান দলের নেতারা। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বুধবার (২৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকে নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুত জুলাই সনদ অবশ্যই আইনি ভিত্তি পেতে হবে এবং এই সনদের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। না হলে জনগণ এই নির্বাচন মেনে নেবে না এবং সমমনা ইসলামি দলগুলোর কাছেও তা গ্রহণযোগ্য হবে না।

তারা জোর দিয়ে বলেন, বাংলাদেশের রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গের দুঃখজনক ইতিহাস রয়েছে। তাই শুধু কথায় নয়, আইনি ভিত্তির মাধ্যমেই জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

নেতারা প্রশ্ন রাখেন, যে সরকার সংবিধান দ্বারা গঠিত ও পরিচালিত নয়, সেই সরকার কীভাবে একই সংবিধানের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন করতে পারে?

তারা আরও বলেন, নৈতিকতার দিক থেকেও এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের বৈধতা আসবে এবং সেই সনদ অনুযায়ী নির্বাচন হলে জনগণও তা গ্রহণ করবে।

নেতারা আরও বলেন, রাজনৈতিক চাণক্য থেকে কেউ কেউ দাবি করছেন, বিদ্যমান সংবিধানের অধীনেই অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, এই সরকার মূলত জুলাই বিপ্লবের সমস্ত অংশিজনের একটি বিশেষ রাজনৈতিক সমঝোতার ফল– যার সরাসরি সাংবিধানিক স্বীকৃতি নেই। তাই জনগণের আস্থা অর্জনের একমাত্র পথ হলো জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়া।

এছাড়াও বৈঠকে সমমনা ইসলামি দলগুলোর ঐক্যকে আরও সুসংগঠিত ও সম্প্রসারণের বিষয়ে বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হয়।

নেতারা বলেন, ইসলামি শক্তিকে ঐক্যবদ্ধ রেখে জনগণের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত থাকবে।

বৈঠকে উপস্থিত ছিলেন– ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনূস আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন ও ড. মুস্তাফিজুর রহমান ফয়সাল, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী ও মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি