ডাকসুতে জেতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই: আবদুল কাদের

ঢাবি প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৯

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি প্রার্থী আবদুল কাদের বলেছেন, ডাকসুতে জেতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি। আবদুল কাদেরের অভিযোগ, অনলাইনে প্রপাগান্ডা ছাড়াও বাড়ি গিয়ে তার মাকে কথা শোনাচ্ছেন সমালোচকরা।

স্ট্যাটাসে তিনি বলেন, ডাকসুতে জেতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ। সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই যে শুরু হয়েছে, প্রতিনিয়ত সেটা আরও বাড়ছে। তারপর থেকেই আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে যাই; শরীর কাঁপতে থাকতে। একটা মানুষকে নিয়ে আর কত করবেন?

তিনি বলেন, মানুষের কতটুকু ধৈর্য ক্ষমতা থাকে, আমি আর কতদিন নিতে পারবো জানি না। ১০ দিন আগের বক্তব্য কাট করে প্রপাগান্ডা না ছড়ালেও পারতেন। পুরো বক্তব্য তুলে ধরলে বক্তব্যের সারমর্ম বুঝতে পারতো মানুষ।

ডাকসুর এই ভিপি প্রার্থী বলেন, কেবল তো শুরু, আরও পাঁচ দিন বাকি। তত দিনে কী যে ঘটবে, সেটা ভাবতে গেলে আরও বেশি ট্রমাটাইজড হয়ে যাই।

সম্প্রতি আবদুল কাদের একটি টকশোতে ‘নারীদের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তুলনামূলকভাবে সহনশীল ছিল’ বক্তব্য ছড়িয়ে পড়লে নানা সমালোচনার শিকার হচ্ছেন তিনি।

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ডাকসু: নীলক্ষেতে ব্যালট ছাপা নিয়ে যে ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য
ডাকসু নির্বাচনে ১২টি অনিয়মের অভিযোগ ছাত্র ইউনিয়নের
ডাকসু নির্বাচনে নানা ‘অসঙ্গতি’, প্রশাসনের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ আবিদ-কাদেরের
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি