জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে বাসদের চিঠি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫০

জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে দলের সমন্বয়ক মাসুদ রানা মিঠু এ চিঠি পাঠান।

চিঠিতে যা লেখা রয়েছে—শুভেচ্ছা নেবেন। জুলাই সনদ নিয়ে আমাদের বক্তব্য আমাদের আগের চিঠিতে তুলে ধরেছিলাম। সনদের কিছু সীমাবদ্ধতার দিক উল্লেখ করে আমরা বলেছিলাম—সীমাবদ্ধতাগুলো কাটিয়ে তুললে এই সনদে সই করার ব্যাপারে আমরা আগ্রহী। আমরা দীর্ঘদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এর একটা ফলাফল সবাই দেখতে চান।

এতে আরও লেখা হয়, সে সময় জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে গণভোটের আলোচনা এসেছিল। সম্প্রতি পত্র-পত্রিকা মারফত আমরা জানতে পেরেছি—রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য ঐকমত্য কমিশন সরকারকে পরামর্শ দিতে চায়। আমরা মনে করি—এই প্রক্রিয়ায় সনদ বাস্তবায়ন করতে গেলে সেটা বিদ্যমান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে। কোনও একটা ভিত্তি তো এর থাকতেই হবে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া কিংবা না হওয়া সিদ্ধান্তগুলোকে জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন হিসেবে ধরে নেওয়া ঠিক হবে বলে আমাদের মনে হয় না। 

চিঠিতে আরও বলা হয়, জনগণের সার্বভৌম ইচ্ছার প্রকাশ বলতে হলে জনগণের ম্যান্ডেট নেওয়া গুরুত্বপূর্ণ। জনগণকে তার মত প্রকাশের স্বাধীনতা দিতেই হবে। তা না হলে, আজ যা-ই হউক, ভবিষ্যতে এটির বৈধতা প্রশ্নের মুখে পড়বে। আমরা এও মনে করি—সনদের অঙ্গীকারনামায় সইয়ের সময় রাজনৈতিক দলগুলোর সেসব পয়েন্টেই সই করা উচিত, যেসব পয়েন্টে তারা একমত হয়েছে। বাস্তবে রাজনৈতিক দলগুলো ততটুকুই করতে পারে। যেহেতু জুলাই সনদ ‘নোট অব ডিসেন্ট’-সহ সইয়ের কথা ভাবা হচ্ছে, সেহেতু এই সনদের অঙ্গীকারে দলগুলোর পার্থক্যগুলোর উল্লেখ থাকা দরকার।  

আমাদের প্রস্তাবনাগুলো আপনারা ভেবে দেখবেন এই প্রত্যাশা করি বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি বাসদ-মার্কসবাদীর 
সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত বর্ষীয়ান রাজনীতিবিদ খালেকুজ্জামান 
সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্তি মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা: বাসদ 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি