ডিম নিক্ষেপের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আখতারের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩১

নিউইয়র্কে হামলা ও হেনস্তাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টায় বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এ মামলা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও-বার্তায় এ তথ্য নিজেই প্রকাশ করেছেন আখতার। তিনি জানান,  মামলায় দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত  আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

আখতার জানান, ওই দিনের হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় আবারও হামলার চেষ্টা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এরই প্রেক্ষিতে ইউএস পুলিশকে অবহিত করে আখতার বলেন, ঘটনায় জড়িতরা বাংলাদেশে নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে যুক্ত। যারা গত বছর বাংলাদেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালিয়েছে। এ ব্যাপারে জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কেও তাদেরকে জানানো হয়।

ভিডিও-বার্তায় এনসিপির সদস্য সচিব বলেন, আওয়ামী সন্ত্রাসীরা দেশে বা দেশের বাইরে— যেখানেই থাকুক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারা যে অপরাধ করেছে, সেগুলোর আইনগত নিষ্পত্তি সম্ভব এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না বলে তিনি মনে করেন।

উল্লেখ্য,  সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

ওইদিন নিউইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হয়ে গন্তব্যে যাওয়ার সময়  আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ডিম নিক্ষেপ ও হেনস্তার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে।

 

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি