গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকের ওপর হামলায় এনসিপির নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৫, ১৩:২৬আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১৩:২৬

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকের ওপর হামলা, নির্যাতন ও মোবাইল ভাঙচুরের ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি মনে করে সাংবাদিকদের ওপর হামলা মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। কারণ গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাদের ওপর আক্রমণ জনগণের তথ্য জানার অধিকার কেড়ে নেয়।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ বিষয়ে দলটির পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।

ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। একইসঙ্গে দায়ীদের বিরুদ্ধে বিএনপিকে সাংগঠনিক  ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনসিপি বিশ্বাস করে মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকতে পারে না। এ ধরনের ঘটনা জনমনে ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি করে। তাই জাহিদুল ইসলামসহ নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবে দলটি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

এর আগে রবিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে দৈনিক আমার দেশের প্রতিবেদক জাহিদুল ইসলাম ভিডিও করছিলেন। এ সময় তাকে মারধর ও মোবাইল ফোন কেড়ে নেন কার্যালয়ের কয়েকজন স্টাফ। পরে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

/এমকে/এমএইচআর/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে