নন-ক্যাডার পদে নিয়োগ বিধিমালার সংশোধন হবে, প্রত্যাশা এনসিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ অক্টোবর ২০২৫, ২২:০৭আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১৬:১৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নন-ক্যাডার পদে নিয়োগ বিধিমালা সংশোধন আগামী সপ্তাহেই অনুমোদন হবে বলে আমাদের প্রত্যাশা। এ বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন। আমরা মনে করি, জুলাই অভ্যুত্থানের শুরুটা হয়েছিল যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন দিয়ে। যেখানে সর্বপ্রথম রাজপথে নেমেছিল আমাদের চাকরি প্রত্যাশী ভাই-বোনেরা। সেই জায়গা থেকে আমাদের কাছে তাদের যৌক্তিক দাবিগুলো সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেগুলো নিয়ে সবসময় কথা বলে এসেছি। 

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

সারজিস বলেন, প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন আগামী সপ্তাহে এটি তার টেবিলে আসার সঙ্গে সঙ্গেই অনুমোদন দিয়ে দেবেন। পাশাপাশি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পিএসসিতে ৪৩তম বিসিএস-এর যে নন-ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচিত যে পদগুলো রয়েছে নন-ক্যাডারে, সেগুলোতে দ্রুততম সময়ে তাদের সুপারিশের প্রস্তাব করেছি। আমরা মনে করি, যোগ্য মানুষদের সঙ্গে নৈতিকভাবে অন্যায় করা হয়। একজন মানুষ এবার শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, পরেরবার তিনি অন্য ক্যাডার প্রত্যাশায় যখন আবার পরীক্ষা দেন কিন্তু পুনরায় শিক্ষা ক্যাডার পান, তখন তিনি সিনিয়রিটির জন্য পূর্বের ক্যাডারেই থেকে যান। এতে ওই মানুষটির নতুন করে যে পদটি পেয়েছেন ওই পদটি খালি থাকে এবং তার পরই যে যোগ্য মানুষটি ছিল তিনি ওই পদটা থেকে বঞ্চিত হন।

তিনি বলেন, এমনটি প্রত্যেকটা ক্যাডারের ক্ষেত্রে দেখা যায়। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়টির সমাধান প্রয়োজন। 

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও খালেদ সাইফুল্লাহ। 

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি