পোষা বিরোধী দল হতে চাই না: সারজিস আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৫, ১৮:৫৮আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১৯:২৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি ৪৬ নম্বর দল হতে চায় না। আগামী নির্বাচনে হয় সরকার গঠন করবো, না হয় শক্তিশালী বিরোধী দল হবো। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে চাই না।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস জানান, দু-এক দিনের মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি হবে। নভেম্বরের মধ্যে জেলা আহ্বায়ক কমিটি হবে। থানা ও জেলা কমিটি বাংলামোটর থেকে হবে না। সংশ্লিষ্ট শাখায় সভা করেই কমিটি গঠন করতে হবে।

তিনি বলেন, নভেম্বরে কমিটি গঠন করতে পারলে আগামী নির্বাচনে শক্তিশালী দুটি দলের একটি হবে এনসিপি। নিজেদের কার্যক্রম সঠিক এগিয়ে নিতে পারলে আগামী দুই বছর পর আমরা হবো সবচেয়ে সেরা দল।

তিনি জানান, জেলা ও থানা কমিটির আহ্বায়ককে ৪০ বছরের বেশি হতে হবে। আর সদস্য সচিবের বয়স হতে হবে সর্বনিম্ন ৩৫ বছর।

সারজিস আরও বলেন, আওয়ামী লীগের পদবিধারী ও জুলাই বিরোধীরা আহ্বায়ক কমিটিতে থাকতে পারবে না। ইমেজ খারাপ লোকদের দলে নেওয়া হবে না। ক্ষমতা ও পদের অপব্যবহাকারীদের দলে নেওয়া যাবে না। তাদের বিষয়ে প্রয়োজনে ফ্যাক্টচেক করতে হবে। আর অন্য দলের ক্লিন ইমেজধারীদের দলে নেওয়া যাবে। তবে তারা আগের দলের আদর্শ লালন করতে পারবেন না।

/এমকে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের