মির্জা আব্বাসের বিপক্ষে এনসিপির মনোনয়ন নিলেন রিকশাচালক সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২০ নভেম্বর ২০২৫, ২১:২৯আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ২১:৪৩

জুলাই আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী আলোচিত সেই রিকশাচালক সুজন এবার জাতীয় নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এ লক্ষ্যে ঢাকা-৮ (পল্টন, মতিঝিল, শাহবাগ, রমনা) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তিনি এনসিপি কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করার কারণ ব্যাখ্যা করে সুজন বলেন, ঢাকা-৮ আসনের ভার্সিটি এলাকায় আমি জুলাই আন্দোলনে শরিক হয়েছিলাম। এ জন্য আমি ঢাকা-৮ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছি। তার মনোনয়ন নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি।

প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের প্রতি রিকশাচালক সুজনের স্যালুটের দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং তিনি জনগণের ব্যাপক ভালোবাসা ও সমর্থন লাভ করেন। সেই জনপ্রিয়তাকে পুঁজি করেই নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী সুজন।

এর আগে এই দলটি থেকেই জুলাইয়ে মারাত্মকভাবে আহত আরেক আন্দোলনকারী খোকন চন্দ্র বর্মণ মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। চিকিৎসার জন্য বর্তমানে তিনি রাশিয়ায় রয়েছেন।

/এমকে/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি