বিসিএস পরীক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও উদ্বেগ এনসিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৫, ০০:২২ আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০০:২২

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে দলটির মুখ্য সমন্বয়ক এবং শিক্ষা ও গবেষণা সেলের সহ সমন্বয়ক মাহবুব আলমের সই করা বিজ্ঞপ্তিতে এই  উদ্বেগের কথা বলা হয়।

বিবিৃতিতে বলা হয়, এনসিপি মনে করে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ, লাঠিচার্জ, টিয়ারশেল বা যেকোনও ধরনের সহিংসতা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি এবং প্রশ্ন তোলে রাষ্ট্রীয় সংস্থার জবাবদিহিতা নিয়ে।

এতে আরও বলা হয়, এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে শিক্ষার্থীদের কয়েকবার আসা সাপেক্ষে বিষয়টিকে গুরুত্ব দিয়ে এনসিপি থেকে পিএসসিসহ সরকারের দায়িত্বশীলদের কাছে বারবার চেষ্টা করেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবির কোনও সুরাহা করা যায়নি। আমরা মনে করছি, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত হওয়া পিএসসি এবং সরকার চাকরি প্রার্থীদেরই সবচেয়ে বেশি অবমূল্যায়ন করেছে। আমরা মনে করি, দেশের মেধাবী তরুণ–তরুণীরা জাতির ভবিষ্যৎ সম্পদ। তাদের যৌক্তিক দাবি শুনতে সংলাপই হওয়া উচিত প্রথম পদক্ষেপ, দমনমূলক আচরণ নয়। এ ধরনের ঘটনার ফলে শিক্ষার্থীদের মাঝে ভয়ের পরিবেশ সৃষ্টি হয় এবং রাষ্ট্রের প্রতি আস্থা ক্ষুণ্ন হয়, যা কোনোভাবেই কাম্য নয়।

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে তাদের যুক্তিযুক্ত দাবি দ্রুত বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।

এছাড়া, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে দলটি।

উল্লেখ্য, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

এ পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার বিকালে পদযাত্রা নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে টিএসসি হয়ে শাহবাগ এলে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

/এমকে/এম/
সম্পর্কিত
আ.লীগ নিয়ন্ত্রিত ব্যবসার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
আরিফের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারে আলটিমেটাম আম্মারের
যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্নফাঁস, আসিফ মাহমুদের খোঁচা
সর্বশেষ খবর
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
নিজেদের সুবিধামতো আইন করে কোনও স্বৈরশাসক টেকেনি: মঞ্জু
নিজেদের সুবিধামতো আইন করে কোনও স্বৈরশাসক টেকেনি: মঞ্জু
দিল্লির আন্দোলনে দিনভর যা যা হলো
দিল্লির আন্দোলনে দিনভর যা যা হলো
সর্বাধিক পঠিত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা