খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনা দায়ী: রাশেদ খাঁন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৫, ২৩:১৬আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ২৩:১৬

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার জন্য ভারতীয় মদদপুষ্ট শেখ হাসিনাই দায়ী। কারণ আপস করলে তাকে জেলে যেতে হতো না, আর জেলে না গেলে তিনি অসুস্থ হতেন না।’

রবিবার (৩০ নভেম্বর) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাশেদ বলেন, ‘ভারতীয় আধিপত্যবাধের বিরুদ্ধে লড়াই করেছেন খালেদা জিয়া। তিনি আমাদের জন্য দৃষ্টান্ত ও সংগ্রামের প্রতীক। কখনওই শেখ হাসিনার সঙ্গে আপস করেননি। এজন্যই তিনি সুস্থ অবস্থায়ও পায়ে হেঁটে জেলে গিয়ে ফিরেছেন হুইল চেয়ারে। তার এই অসুস্থতার জন্য দায়ী ভারতীয় মদদপুষ্ট শেখ হাসিনা সরকার।’

দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন রাশেদ। বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস তিনি সুস্থ হয়ে উঠবেন এবং আগামী নির্বাচনে জাতির অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি যেন জীবদ্দশায় শেখ হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন, সে কামনা করি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, সহ সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান ও সৈয়দ মো. ইব্রাহিম রওনক প্রমুখমুখ।

/এমকে/এমএইচআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি