সংস্কারের পাহারাদার হিসেবে নির্বাচনে যাচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০১ ডিসেম্বর ২০২৫, ২২:১৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ২২:১৯

রাষ্ট্র সংস্কারের পাহারাদার হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, “আমরা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো অর্জন করতে চাই। তবে একটি পক্ষ দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে। মূলত তারা সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চায়। এক্ষেত্রে একটি দল প্রকাশ্যে এবং আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে।“

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়ে কারাভোগকারী ২৪ জনের দেশে ফিরে আসা উপলক্ষে দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুর রহমান প্রমুখ।

নাহিদ বলেন, “আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীরা ‘জুলাইযোদ্ধা। তাই  তাদের মুক্তির ব্যবস্থা আরও আগে করা উচিত ছিল। জুলাইযোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তাদের পুনর্বাসন এবং কর্মসংস্থানের দায়িত্ব সরকারকে নিতে হবে।”

তিনি বলেন, “এনসিপির দাবির পরিপ্রেক্ষিতে পোস্টাল ভোটের মাধ্যমে প্রবাসীরাও দেশের রাজনৈতিক সিদ্ধান্ত জানানোর সুযোগ পাচ্ছেন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা প্রয়োজন।”

এনসিপি আহ্বায়ক বলেন, “গণ-অভ্যুত্থানে জনগণের এবং ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের ছাত্রনেতাদের অবদান রয়েছে। এনসিপি জুলাইকে কুক্ষিগত করতে চায়, এ অভিযোগ সঠিক নয় “

তিনি অভিযোগ করে বলেন, “গণ-অভ্যুত্থানের ফসল নেওয়ার বেলায় সবাই এগিয়ে আসে। তা  বিএনপি ও জামায়াত সমানভাবে নিচ্ছে এবং আগামী নির্বাচনেও তারা সেই ধরনের একটা বন্দোবস্ত করছে। কিন্তু  গণ-অভ্যুত্থানের দায়িত্ব নেওয়ার, শহিদ পরিবারের দায়িত্ব নেয়ার ও আহত যোদ্ধাদের দায়িত্ব নেওয়ার প্রশ্ন এলেই এনসিপিকে দেখিয়ে দেওয়া হয়। তবে আমরা ঠিকই আমাদের অবস্থান থেকে এ বিষয়ে ভূমিকা রাখছি “

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনা ও জাতীয় পার্টি দায়ী। তাই শেখ হাসিনার বিষয়ে আমাদের যে অবস্থান, জামায়াত ও বিএনপিকেও জাতীয় পার্টির বিষয়ে একই অবস্থান নিতে হবে। কুসুম-কুসুম প্রেম চলবে না।”

তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচনের আগে দেশে ‘ইসলাম এবং এন্টি ইসলাম’ গেম হচ্ছে। ৯০ শতাংশ মুসলমানের দেশে মুসলিমদের অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না এবং আঘাত হানলে তা রুখে দেওয়া হবে। পাশপাশি, এনসিপি হিন্দুত্ববাদী বা ধর্মীয় বিভাজনের রাজনীতিও চায় না।”

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, “কারাবন্দি জুলাইযোদ্ধাদের পরিবারের সঙ্গে সরকার অসহযোগিতামূলক আচরণ করেছে।” সরকারকে আরও জনবান্ধব হওয়ার আহ্বান জানান তিনি।

/এমকে/এম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
ঈদের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে নাহিদ ইসলামের শুভেচ্ছা বিনিময়
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের