অতীতে ধানের শীষে ভোট করা জামায়াতের পাখনা গজাইছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২৫, ২০:৫৯আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০০:২০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ধর্মের নামে চেতনার ব্যবসা করছে জামায়াতে ইসলামী। তারা অতীতে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিল। আর এখন তাদের পাখনা গজিয়েছে। জনগণকে বিভ্রান্ত করতে চায় তারা। তাদের এ ধরনের ভণ্ডামি বন্ধ করতে হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাটওয়ারী অভিযোগ করেন, জামায়াত নেতারা খুব মিষ্টি মিষ্টি কথা বলেন। তবে এর আড়ালে কী আছে সেটা তো আল্লাহ জানেন। রাজনীতি করতে চাইলে সোজা পথে হাঁটতে হবে।

তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী ক্যান্টনমেন্ট বৈঠকে দুর্নীতির মাস্টারমাইন্ডের মাথায় আওয়ামী বুদ্ধিপনা চড়ে বসে। তখন বিএনপি ও জামায়াত ক্যান্টনমেন্টে ছিল। জামায়াতের অন্তরে আওয়ামী প্রেম জেগে ওঠে। তাই তারা বিপ্লবী সরকার গঠন করতে দেয়নি। অথচ একটি বিপ্লবী সরকার গঠন করতে পারলে বর্তমানে দেশের এই পরিস্থিতি হতো না।

তিনি অভিযোগ করেন, লন্ডন থেকে এনসিপিকে নানা ভয় দেখানো হয়েছে। আমরা তো বাস্তবেই কাউকে ভয় পাই না, তারা আবার অনলাইনে ভয় দেখায়।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছিল। এখন একটি দল নতুন করে চেতনার ব্যবসা হাজির করছে আমাদের সামনে। বাংলাদেশে চেতনার রাজনীতি আর চলবে না।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের আমলে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদের ব্যর্থতার কারণেই এক এগারোর একটি সরকার বাংলাদেশে এসেছিল। সেই সরকারের মধ্য দিয়ে বিগত ১৫ বছর বাংলাদেশে এমন কোনও তরুণ ছিল না, যাদের ওপর জেল-জুলুম নির্যাতন নেমে আসেনি। গত ১৫ বছরে শেখ হাসিনার এই দীর্ঘ শাসনের জন্যও বিএনপি অনেকাংশে দায়ী। কারণ তখন প্রতিটি সেক্টরেই দুর্নীতি ছিল। বিএনপির মতো জামায়াতও এর সঙ্গে সম্পৃক্ত ছিল। আর এখন নতুন করে প্ল্যাটফর্ম লাগিয়েছেন তুমি ইসলাম নিয়ে অর্ধেক, আর আমি অর্ধেক। আগে এক প্লেটে বসে খেতো, এখন প্লেট ভাগ হয়েছে, কিন্তু এক পাতিলের তরকারি।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও ধর্মের কার্ডখেলার রাজনীতি চলবে না। সংস্কার আর অধিকার আদায়ের রাজনীতি চলবে। কোনও দুর্নীতিবাজ, চাঁদাবাজদের ঠাঁই হবে না। এনসিপির তরুণদের হাত ধরে ব্যালট বিপ্লব হবে।

তিনি জানান, আগামী দুই একদিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করবে এনসিপি।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না। জুলাইয়ের সৈনিকরা শাপলকলি নিয়ে দাপিয়ে বেড়াবে। এই নির্বাচনে শাপলাকলি ফোটাতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

/এমকে/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি