নির্বাচনের পথরেখা সফলে তফসিল গুরুত্বপূর্ণ মাইলফলক: গণসংহতি আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৫, ২১:১২আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ২১:১২

বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা সফলে তফসিলকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে গণসংহতি আন্দোলন। এক্ষেত্রে নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণ কমিটি গঠনের আহ্বান জানিয়েছে দলটির।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর যৌথ বিবৃতিতে দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এমন প্রতিক্রিয়া জানান।

তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিলকে স্বাগত জানাই।

তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের প্রধান জাতীয় স্বার্থ বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা সফল করার ক্ষেত্রে আজকের তফসিল ঘোষণা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ এই নির্বাচনের মধ্য দিয়ে একইসঙ্গে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে।

গণসংহতি আন্দোলনের মনে করে, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন জাতীয় কর্তব্য। তাই এই নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করার জন্য সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে যথাযথ সমন্বয়ের মাধ্যমে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।

নির্বাচনকে কেন্দ্র করে যেকোনও অভিযোগ নিষ্পত্তির জন্য সব অংশীজনদের নিয়ে নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ কমিটি গঠনের জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের