তফসিল ঘোষণা

নির্বাচন কমিশনকে জমিয়তে উলামায়ে ইসলামের শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৯আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করায় নির্বাচন কমিশনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটি বলছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন হবে। নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত নির্বাচনের তারিখ ঘোষণা দেশ ও জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।  

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।

নেতারা বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন দেশের স্থিতিশীলতা ও জনগণের মতামতের প্রতিফলনের প্রধান মাধ্যম। এ লক্ষে সব রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে গঠনমূলক ভূমিকা রাখতে হবে।

তারা আরও বলেন, জাতীয় স্বার্থে নির্বাচন কমিশন নিরপেক্ষতা ও দৃঢ়তা বজায় রেখে সব রাজনৈতিক দলের আস্থা অর্জনে সক্ষম হবে। জমিয়ত সব সময় শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা, ন্যায়বিচারভিত্তিক শাসন ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির 
দেশে ভোটার সংখ্যা কত, জানালো ইসি 
সর্বশেষ খবর
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই