তিন ঘণ্টা অবরোধের পর শাহবাগ ছাড়লো ছাত্রশক্তি

ঢাবি প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৫, ১৬:১৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:১৬

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে করেছে ছাত্রশক্তি। সোমবার (১৬ ডিসেম্বর)  দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে এ দাবি জানান তারা।

তবে বিকাল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের আয়োজিত ইনকিলাব মঞ্চের প্রতিবাদ কর্মসূচিকে সংহতি জানিয়ে মাহবাগের অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি জাহিদ আহসান। এরপর সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ ছেড়ে চলে যান।

জাহিদ আহসান বলেন, ‘‘আমরা আজকের মতো ইনকিলাব মঞ্চের আয়োজিত প্রতিবাদ কর্মসূচিকে সংহতি জানিয়ে আমাদের কর্মসূচি শেষ করছি। মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি স্থগিত রাখছি। পরশু বুধবার (১৭ ডিসেম্বর) পরিস্থিতি লক্ষ্য করে আমাদের কর্মসূচি কী হবে জানিয়ে দেবো।’’

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি