তফসিল ঘোষণার পরদিন প্রার্থী গুলিবিদ্ধ হওয়া বিচ্ছিন্ন ঘটনা নয়: আখতার হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২৫, ২০:২৮আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ২০:২৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, তফসিলের পরদিন প্রার্থী গুলিবিদ্ধ হওয়া বিচ্ছিন্ন ঘটনা নয়। তাই হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সহমর্মিতা চাই না, বিচার চাই।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটর থেকে শহীদ মিনার পর্যন্ত বিজয় র‍্যালি শেষে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আখতার বলেন, ‘‘এবারের নির্বাচন শুধু মার্কা বা প্রতীকের নয়, এটি সংসদ ও গণতন্ত্রের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের নির্বাচন। আমরা সেই লক্ষেই ভোটের পক্ষে প্রচার চালিয়ে যাবো।’’

তিনি বলেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মহান বিজয়কে নিজেদের ‘বিজয়’ হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতি করেছেন। এটি মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে।’’

আগ্রাসনবিরোধী যাত্রায় প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
‘এসআরবি’ হবে নতুন মোড়কে ‘র‌্যাব’: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই