ছাত্র-জনতাকে উসকানিতে না জড়ানোর আহ্বান সাদিক কায়েমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৬:০৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দেশের সব ছাত্র-জনতাকে কোন ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ, প্রতিরোধ ও আন্দোলন জারি রাখার আহ্বান জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

একইসঙ্গে ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত এবং আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের মূলোৎপাটন না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

সাদিক কায়েম বলেন, শহীদ হাদি ভাই কোন ভায়োলেন্সের মাধ্যমে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করতে চান নাই। তার আদর্শ ছিল মেধা-মনন, জ্ঞান দিয়ে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করা। 

তিনি আরও বলেন, আমাদের সংগ্রাম দীর্ঘ। শহীদ হাদি যে লক্ষ্য বাস্তবায়নের জন্য জীবন দিয়েছেন সাময়িক উত্তেজনা কিংবা সহিংসতা দিয়ে সে লক্ষ্য অর্জন করা যাবেনা। বরং যে কোনও হঠকারী কর্মকাণ্ড শহীদ ওসমান হাদি ও আমাদের সংগ্রামকে ক্ষতিগ্রস্ত করবে। তাই দেশবাসীর প্রতি অনুরোধ কোন ফাঁদে পা না দিয়ে শহীদ হাদি ভাইকে বুকে ধারণ করে শান্তিপূর্ণভাবে আন্দোলন জারি রাখুন।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি
নাসীরুদ্দীনের ওপর হামলার সময় কোমর থেকে কিছু বের করা ২ জনের পরিচয় মিলেছে
ডুয়েটে উপাচার্যের যোগদান ঘিরে সংঘর্ষে পুলিশসহ আহত ২০, ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি অভিযোগ
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি