প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ ডিসেম্বর ২০২৫, ১৭:১৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৭:১৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, বিপ্লবীদের মৃত্যু নেই। বিপ্লবীরা বেঁচে থাকে, যুগ যুগান্তরে। আকাশের নক্ষত্র হয়ে। পথ প্রদর্শক হিসেবে। ওসমান হাদি বেঁচে থাকবেন আগামী দিনের গণমানুষের মনি কোঠায়। একই সাথে নিউএজ সম্পাদক নুরুল কবির এবং প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার নিন্দা জানান তারা। 

তারা বলেন, ‘যখনই গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে উঠবে তখনই হাদির সংগ্রামী জীবন ও আত্মত্যাগ আমাদের আলো দেখাবে, সঠিক পথের সন্ধ্যান দেবে। ওসমান হাদির হত্যাকারীদের এখন পর্যন্ত গ্রেফতার করতে না পারা বর্তমান সরকারের চরম গাফিলতি ও ব্যর্থতার প্রমান বহন করে। একজন বিপ্লবী ও সংসদ সদস্য পদপ্রার্থীর জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে সক্ষম হবে বলে দেশবাসী বিশ্বাস করতে পারছে না।’ 

একই দিনে পৃথক বিবৃতিতে নিউএজ সম্পাদক নুরুল কবির, দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানান বাংলাদেশ ন্যাপ নেতারা। তারা বলেন, যারা এই সহিংস ঘটনার সঙ্গে জড়িত তারা ওসমান হাদির শোকে যায়নি; গেছে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে। 

/এমকে/আরকে/
সম্পর্কিত
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমের বিরুদ্ধে দুদকের দুই মামলা
ভারতের কারাগারে আটক ফয়সাল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ওসমান হাদি হত্যা মামলা: অস্ত্র বিক্রেতা মাজেদুলকে জামিন দেননি হাইকোর্ট
সর্বশেষ খবর
বিশ্বকাপ, ইউরো জয়ের পর দে লা ফুয়েন্তের মেয়াদ বাড়ালো স্পেন
বিশ্বকাপ, ইউরো জয়ের পর দে লা ফুয়েন্তের মেয়াদ বাড়ালো স্পেন
স্থগিত হওয়া পুলিশ পদক পাচ্ছেন ৯২ জন
স্থগিত হওয়া পুলিশ পদক পাচ্ছেন ৯২ জন
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি