‘পোশাক শ্রমিক দীপু ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২৫, ০০:১৮ আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০০:১৮

ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস এবং লক্ষ্মীপুরে শিশু আয়েশা আক্তারকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র শ্রমিক উইং জাতীয় শ্রমিক শক্তি।

রবিবার (২১ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান সংগঠনের নেতারা। 

এতে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির ও সঞ্চালায় ছিলেন সদস্য সচিব রিয়াজ মোর্শেদ।  

বক্তারা বলেন, শ্রমিক দিপু চন্দ্র দাস বা শিশু আয়েশার ওপর যে পাশবিকতা চালানো হয়েছে, তা কোনও সভ্য সমাজ মেনে নিতে পারে না। কর্মক্ষেত্রে ও নিজ জনপদে সাধারণ মানুষ ও শ্রমিকদের জানমালের নিরাপত্তা আজ চরম সংকটে। যদি অনতিবিলম্বে খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে মেহনতি মানুষ রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
​
বক্তারা আরও বলেন, শ্রমিকরাই এই দেশের অর্থনীতির চাকা সচল রাখে, অথচ তাদের জীবনের কোনও নিরাপত্তা নেই। শিশু আয়েশার মতো নিষ্পাপ প্রাণের এই অকাল মৃত্যু আমাদের বিচার ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা বিচারহীনতার এই সংস্কৃতি ভাঙতে চাই।

​সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ​সাইফ মোস্তাফিজ,​ মুশফিক উস সালেহীন, ​মোল্লা ফারুক এহসান, যুগ্ম মূখ্য সমন্বয়ক ​ভেমপালী ডেভিড রাজু ও কৈলাস চন্দ্র রবিদাস প্রমুখ।  

​আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক আরমান হোসাইন, ​যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সৌরভ খান সুজন ও যুগ্ম সদস্যসচিব তৌফিকুজ্জামান পীরাচাসহ অন্য নেতারা।

​নেতারা এই ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।  

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
কমিটি গঠন ও ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে যেসব নির্দেশনা দিলো এনসিপি
‘দেশ বেপরোয়া হয়ে উঠেছে, এ অবস্থায় স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব নয়’
সরকারের সমালোচনা করলেই গ্রেফতার, এটা মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন
সর্বশেষ খবর
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
কমিটি গঠন ও ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে যেসব নির্দেশনা দিলো এনসিপি
কমিটি গঠন ও ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে যেসব নির্দেশনা দিলো এনসিপি
দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ-রেলপথে অবস্থান ও আলটিমেটাম
দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ-রেলপথে অবস্থান ও আলটিমেটাম
রাজশাহীর ‘জীবিত মাছ’ যাচ্ছে দেশের ২৮ জেলায়, প্রতিদিন বিক্রি ২০ কোটি টাকার
রাজশাহীর ‘জীবিত মাছ’ যাচ্ছে দেশের ২৮ জেলায়, প্রতিদিন বিক্রি ২০ কোটি টাকার
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল