বিএনপির সঙ্গে নির্বাচনি সমঝোতায় ৪টি আসন ছাড় পেলো জমিয়ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৯

নির্বাচনি সমঝোতায় ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ৪টি আসন ছাড় দিয়েছে বিএনপি।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দল দুটির যৌথ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত হয়।

বিএনপির সঙ্গে সমঝোতায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছাড় দেওয়া ৪টি আসনের মধ্যে দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক নির্বাচন করবেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে।

এছাড়াও মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী নীলফামারী-১ (ডিমলা-ডোমার), মাওলানা জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এবং মুফতী মনির হোসাইন কাসেমী নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

অপরদিকে জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

 

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি