চার দফা ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ ডিসেম্বর ২০২৫, ২৩:১৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ২৩:১৬

চার দফা দাবি ঘোষণা করে শাহবাগ মোড় ত্যাগ করেছে ইনকিলাব মঞ্চ। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করেন। অবরোধের কারণে শাহবাগ মোড়ে যান চলাচল ব্যাহত হলেও সংযোগ সড়কের লেন খোলা থাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়নি।

এর আগে শনিবার রাতে আবদুল্লাহ আল জাবের হাদির হত্যার বিচারের দাবিতে দেশের ৮টি বিভাগীয় শহরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।

উল্লেখ্য, শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড়ে হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল।

রবিবার শাহবাগের অবরোধ কর্মসূচি রাত সাড়ে ৯টা পর্যন্ত চলমান ছিল। এরপর তারা চার দফা দাবি তুলে ধরে আজকের মতো কর্মসূচি শেষ করে। 

ইনকিলাব মঞ্চের ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে— খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনে সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করা; বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা; ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিকে ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা;  সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা।

সমাবেশে বক্তারা বলেন, এসব দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। দাবি আদায়ের লক্ষে রাজপথে আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা।
চার দফা ঘোষণা শেষে সমাবেশ সমাপ্ত করে শাহবাগ মোড় ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এরপর ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করে শাহবাগ এলাকা। আন্দোলনকারীরা সরে যাওয়ায় কিছু সময়ের মধ্যেই শাহবাগ মোড়ে যানচলাচল স্বাভাবিক হয়ে আসতে শুরু করে।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
মমতার বক্তব্যের পর ফের আলোচনায় হাদি হত্যাকাণ্ড 
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ফের পেছালো
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে