নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৪১আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৪১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি। 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নীলফামারী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। 

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেবেল রহমান গানি বলেন, “রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা থাকবে, কোনো প্রতিহিংসা নয়। প্রতিহিংসার রাজনীতির মাধ্যমে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা কারোরই উচিত হবে না। আমরা চাই সবার জন্য নির্বাচনের সমান সুযোগ নিশ্চিত হোক।” 

বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান বলেন, “আমি নির্বাচিত হলে ডোমার-ডিমলা তথা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সংগ্রাম এগিয়ে নিয়ে যাব। আমরা একটি নিরাপদ, ভয়মুক্ত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং শোষণ-বৈষম্যহীন সমাজ গড়ার সংগ্রামে অবিচল।” 

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি ‘গাভী’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করি, ডোমার ও ডিমলার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাকে তাদের প্রতিনিধি হিসেবে সেবা করার সুযোগ দেবেন। জনগণ দায়িত্ব দিলে আমি বিশ্বস্ততার সাথে তা পালন করতে সচেষ্ট থাকব।” 

মনোনয়নপত্র জমাদানের সময় জেবেল রহমান গানির সাথে উপস্থিত ছিলেন এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, নীলফামারী জেলা সদস্য ওয়াহিদুর রহমান, ডিমলা উপজেলা আহ্বায়ক জাকারিয়া হোসেন রাজু এবং ডোমার উপজেলা সমন্বয়কারী জগবন্ধু রায়, ফিরোজ পারভেজ উজ্জ্বলসহ স্থানীয় ন্যাপ ও জোটভুক্ত দলের নেতৃবৃন্দ। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের ক্ষোভ
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার