খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন ৯০ এর সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৬, ১২:৩৪আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১২:৩৪

রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন ৯০ এর সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা।

শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শ্রদ্ধা নিবেদনের পর তারা কতক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ও মোনাজাতে অংশ নেন।

উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আমান উল্লাহ আমান, সাবেক জিএস খায়রুল কবির খোকন, বিএনপি নেতা নাজিম উদ্দীন আলম, জহির উদ্দিন মুহাম্মদ স্বপন, মীর সরাফত আলী সফু, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশে সভাপতি খন্দকার লুৎফুর রহমানসহ অন্যান্য নেতারা।

হুইল চেয়ারে কবর জিয়ারতে অংশ নেন আরেক সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব।

এ সময় ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, বেগম জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না। তিনি দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের আশা ভরসাস্থল ছিলেন। গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন আপসহীন। তার আত্মার মাগফিরাত কামনা করেন আমানসহ সাবেক ছাত্র নেতারা।

/এমকে/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী