‘বিএনপিকে ভোট দিতে চায় ৭০ শতাংশ মানুষ, জামায়াতকে ১৯ শতাংশ’  

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৫ জানুয়ারি ২০২৬, ২০:৪৯ আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ২২:০৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায় বলে এক জরিপ প্রতিবেদনে উঠে এসেছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর পক্ষে জনমত পাওয়া গেছে ১৯ শতাংশ। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’ (ইএএসডি) পরিচালিত জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। 

সোমবার (৫ জানুয়ারি) বিকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার জরিপের বিস্তারিত তুলে ধরেন। 

দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সরাসরি ২০ হাজার ৪৯৫ জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত এই জরিপ কার্যক্রম পরিচালিত হয়। 

জরিপ অনুযায়ী, ‘আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন’ —এমন প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ ভোটার বিএনপির পক্ষে মত দিয়েছেন। ১৯ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিয়েছেন। এছাড়া ২ দশমিক ৬ শতাংশ মানুষ ন্যাশনাল সিটিজেন পার্টিকে (এনসিপি) এবং ৫ শতাংশ মানুষ অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। মাত্র শূন্য দশমিক ২ শতাংশ মানুষ ভোট দেবেন না বলে জানিয়েছেন। 

জরিপের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেশি। জরিপে অংশ নেওয়া নারী ভোটারদের ৭১ শতাংশই বিএনপিকে সমর্থন করেছেন, যা দলটির প্রতি নারী সমাজের আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। 

‘কোন দল সরকার গঠন করবে’—এই প্রশ্নে ৭৭ শতাংশ উত্তরদাতা বিএনপির কথা বলেছেন এবং ১৭ শতাংশ জামায়াতের পক্ষে মত দিয়েছেন। নির্বাচনে কে জিতবে—এমন প্রশ্নের উত্তরেও ৭৪ শতাংশ মানুষ বিএনপির জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। ১৮ শতাংশ ভোটার মনে করেন জামায়াতে ইসলামী জিতবে এবং ১ দশমিক ৭ শতাংশ মানুষ এনসিপি’র জয়ের সম্ভাবনা দেখছেন। এক শতাংশের কিছু বেশি মানুষ জাতীয় পার্টিও জিতবে বলে মনে করেন। 

অংশগ্রহণকারীদের কাছে গত নির্বাচনে (যেটি বিতর্কিত বা দিতে চেয়েও পারেননি) কাকে ভোট দিতে চেয়েছিলেন জানতে চাওয়া হলে ৩৫ শতাংশ জানান, তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। অন্যদিকে ২৭ শতাংশ আওয়ামী লীগ এবং ৫ শতাংশের বেশি মানুষ জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।  

/এএইচএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক, বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের
সারের ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ
সর্বশেষ খবর
হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ
হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ
দেয়ালে আঁকা হলো বেগম রোকেয়া ও দুই কবিকে, বাদ পড়লেন সঞ্জীব চৌধুরী
দেয়ালে আঁকা হলো বেগম রোকেয়া ও দুই কবিকে, বাদ পড়লেন সঞ্জীব চৌধুরী
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
ওপেনএআই-এ গোপন নজরদার: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
ওপেনএআই-এ গোপন নজরদার: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা