সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা: সাইফুল হক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ জানুয়ারি ২০২৬, ২১:১৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ২১:১৮

আগামীর বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নাগরিকদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকারের কোনও ভেদাভেদ থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী সাইফুল হক। তিনি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা নিহিত। একটি গণতান্ত্রিক রাষ্ট্র কখনোই নাগরিকদের বিশ্বাসের ভিত্তিতে বৈষম্য করতে পারে না।”

রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে খ্রিস্টান সম্প্রদায়ের আয়োজনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক ঐক্য ও নাগরিক অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

সাইফুল হক বলেন, সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সামাজিক সম্প্রীতি শক্তিশালী করা অপরিহার্য। এ লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। 

নির্বাচনি এলাকা ঢাকা-১২ আসন (তেজগাঁও-হাতিঝিল-শেরেবাংলা নগর) সম্পর্কে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে সাইফুল হক বলেন, “আমার এলাকার কোনও নাগরিক যেন অধিকারের ক্ষেত্রে বৈষম্যের শিকার না হন, সেটি আমি নিশ্চিত করব। বিশেষ করে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে সমন্বিত নীতি ও কৌশল গ্রহণ করা হবে।” তিনি নাগরিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সবসময় পাশে থাকার অঙ্গীকার করেন। 

খ্রিস্টান সম্প্রদায়ের এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, মনিকা গোমেজ, রবীন্দ্র গোমেজ, ডিউ পি রোজারিও এবং কর্নেল দানিয়েল কোস্তা। রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোশরেকা অদিতি হক প্রমুখ। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
শাসক শ্রেণি শ্রমিকের ভোট চায়, অধিকার দিতে চায় না
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
কেমন সংসদ চাই
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি